ফেডিভারসে স্বাগতম! আপনি ম্যাসটোডন দেখেছেন, এইটা আরেকটি অ্যাপ, যেখান থেকে আপনি সমগ্র ফেডিভারস দেখতে পারবেন এবং পোস্ট করতে পারবেন। যাকে ফলো করতে চাইবেন, ওপরের সার্চ বাক্সয় তার ম্যাসটোডনের ইউজার নাম দিয়ে সার্চ করে তাকে দেখতে পাবেন। এটা যেহেতু আমার নিজস্ব লেখালিখি এবং একান্ত বন্ধুবান্ধবদের জন্য তৈরী করা, তাইজন্য আপাতত সীমিত সংখ্যার মানুষকে এখানে দেখা যাবে তবে আপনি চাইলে সমগ্র ফেডিভারসে কে কি পোস্ট করছে তার একটা আন্দাজ পাবেন। বাঁদিকে 'More' যেখানে লেখা আছে, সেখানে ক্লিক করে, 'Fediverse' এর লিঙ্কে ক্লিক করলে এই সার্ভার যাদেরকে ফলো করে, তাদের বা এখানে যারা যুক্ত তারা যাদের ফলো করে, তাদের সকলের পোস্ট ফলো করতে পারবেন। তাছাড়া আপনি যাদের যাদের ফলো করেন, তাদের সকলের পোস্ট হোম পেজে আসবে | ব্যবহার করে দেখুন, ম্যাসটোডনের চেয়ে সহজ লাগে কি না!
CleverLibre Social is an inclusive social instance for open discussion, learning, and community.
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.